
আন্তর্জাতিক ডেস্ক: সরকারিভাবে ৮০০ কোরআনের হাফেজদের সংবর্ধনা দিয়েছে তুরস্ক। দেশটির কায়সেরি প্রদেশের ‘দারুল ইফতা’ একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেয়।
বুধবার (২৬ অক্টোবর) কায়সারি প্রদেশে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান অধ্যাপক আলী এরবাস।
পবিত্র কোরআন হিফজ করাকে সবচেয়ে বড় নেয়ামত উল্লেখ করে আলী এরবাশ বলেন, ‘দিন দিন আমাদের সন্তানদের কোরআন হিফজের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
অপরদের কাছেও তৈরি হচ্ছেকোরআনের সবিশেষ আবেদন। এটা খুবই আশা জাগানিয়া ব্যাপার। এতে আমরা অত্যন্ত আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমাদেরকে যথাযথভাবে কুরআনের মর্ম বুঝতে হবে। নিজেদের জীবনে তার যথাযথ প্রয়োগও ঘটাতে হবে। এ সময় তিনি কোরআনকে জীবনের পথপ্রদর্শকরূপে গ্রহণের প্রতিও যথেষ্ট গুরুত্বারোপ করেন।’
উল্লেখ্য, অনুষ্ঠানে ৮০০ হাফেজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৫১৪ জন কিশোর ও ২৮৬ জন কিশোরী রয়েছেন।
বিনিয়োগবার্তা/এমআর//