Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 27 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। এজন্য একটি সুস্থ জাতি অপরিহার্য। তাই জনগণকে কাঙ্খিত স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের ১৭তম ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে জনগণের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে জনগণকে চিকিৎসাসেবা দিতে হবে এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিতে সবসময় আন্তরিক থাকতে হবে। 

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক আবু আহমদ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//