Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 27 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর। এদিকে ভর্তির সময় বাড়িয়ে ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

বুধবার (২৬ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির তারিখ ৮ নভেম্বর ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একই সভায় প্রথম বর্ষের অরিয়েন্টেশন সংশ্লিষ্ট বিভাগসমূহে ১ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।

বিনিয়োগবার্তা/এসএল//