Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 27 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিবহন ড্রাইভার ও শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোটরসাইকেল আরোহীদের হেলমেটের মান নিয়ন্ত্রণের নির্দেশনা দেয়া হয়েছে। হেলমেটের মান নির্ধারণে বিএসটিআইর সঙ্গে কাজ চলছে। এ সময় বিআরটিএ'র জনবল আরও বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি ।

তিনি আরও বলেন, টার্মিনাল ছাড়া বাস মালিকরা কোনো টোল আদায় করতে পারবে না। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার বাস ধর্মঘট করছে দলটির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই বাস ধর্মঘট করার চিন্তা করে না। বিএনপির কোনো সমাবেশেই বাধা দেয় না সরকার। 

খুলনায় ও বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে, বাস মালিকরা জ্বালাও পোড়াওয়ের ভয়েই তাদের যানবাহন চলাচল বন্ধ রেখেছিল।

বিনিয়োগবার্তা/এমআর//