Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 27 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩ সালে জ্বালানি এবং গমসহ অনেক পণ্যের দাম কমবে। বিশ্বে জ্বালানির দাম ১১ শতাংশ হ্রাস পাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। 

অপরদিকে, ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে গমের দাম ২০ শতাংশ কমেছে। 

তবে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পর বেশিরভাগ উন্নয়নশীল দেশের মুদ্রার অবমূল্যায়নের ফলে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এটা বিদ্যমান খাদ্য ও জ্বালানি সংকটকে আরও দীর্ঘায়িত করতে পারে।

বুধাবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থাটির সর্বশেষ কমোডিটি মার্কেট আউটলুকে বলা হয়, আসন্ন বিশ্বমন্দার উদ্বেগের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে বেশিরভাগ পণ্যের দাম সম্প্রতি চূড়ায় ওঠার পর বর্তমানে হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানির দাম বেশ অস্থির ছিল। কিন্তু এখন কমবে বলে আশা করা হচ্ছে। জ্বালানির দাম ২০২২ সালে প্রায় ৬০ শতাংশ বৃদ্ধির পর ২০২৩ সালে দাম ১১ শতাংশ হ্রাস পাবে বলে অনুমান করা হচ্ছে। 

তবে দাম কমলেও আগামী বছর জ্বালানির দাম গত পাঁচ বছরের গড় থেকে ৭৫ শতাংশ বেশি হবে।২০২৩ সালে অপরিশোধিত তেলের দাম গড়ে প্রতি ব্যারেল ৯২ ডলার হবে বলে আশা করা হচ্ছে। তবে গত পাঁচ বছরের গড় দাম ছিল ৬০ ডলার। প্রাকৃতিক গ্যাস এবং কয়লার দাম ২০২২ সালের রেকর্ড উচ্চ থেকে ২০২৩ সালে কমবে বলে আশা করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/এমআর//