Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 27 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৯ জন। একই সময়ে নতুন করে মারা গেছে ৩ জন। 

ফলে এবছর ডেঙ্গুতে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৮০ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৩ জন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৯৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯১ জন এবং ঢাকার বাইরে ৪০৮ জন। 

নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪৮০ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর থেকে আজ (২৭ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৮২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১ হাজার ২১৯ জন। 

বিনিয়োগবার্তা/এমআর//