Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 29 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব টালমাটাল। বিশ্বে খাদ্যশস্যের দাম প্রায় তিনগুণ বেড়ে গেছে। তারপরও চালের দাম যেন না বাড়ে সেজন্য সরকার কাজ করছে।

শুক্রবার (২৮ অক্টোবর) নওগাঁর সাপাহারে মিরাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২নং গোয়ালা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

করোনার সময় সরকারের খাদ্য কর্মসূচির সফলতা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, অনেকে আশঙ্কা করেছিলেন করোনাকালে এদেশে না খেয়ে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু করোনায় মৃত্যু হলেও খাদ্যের অভাবে কেউ মারা যায়নি।

খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বাধীনতার স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন। নিজের জীবনবাজি রেখে তিনি জনগণের অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেখ হাসিনা সবার জন্য বাড়ি করে দিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এদেশে গৃহহীন কোনো মানুষ থাকবে না। গরিব মানুষকে সরকার ১৫ টাকায় চাল দিচ্ছে।

গোয়ালা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরজাহান বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান।

সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

বিনিয়োগবার্তা/এমআর//