Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 29 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মেঘনায় ডুবে নিখোঁজ হওয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের নেকজানপুরের মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ থাকা সাইদুল ইসলাম মাহফুজ(১৬)'র মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে গালিবের মরদেহ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার নরসিংদীর ঘোড়াদিয়ার মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের গৌরীপুরার চরে নৌ-ভ্রমণে আসে। নৌ ভ্রমণে এসে গোসল করতে মেঘনায় নেমে মো. গালিব ও সাইদুল ইসলাম মাহফুজ নামে দুই ছাত্র ডুবে গিয়ে নিখোঁজ হয়। 

তাদের মধ্যে শুক্রবার দুপুরে গালিবের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং মাহফুজ নিখোঁজ থাকে। তাকে খুঁজতে শুক্রবার রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায় করিমপুর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনায় নিখোঁজ থাকা সাইদুল ইসলাম মাহফুজ এর মরদেহ শনিবার সকাল ১০:০০ টার দিকে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের
নেকজানপুর গ্রামের মেঘনাথ শাখা নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে করিমপুর নৌ পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান বলেন, নিখোঁজ থাকা সাইদুল ইসলামের নিখোঁজের দুইদিন পর শনিবার সকালে মেঘনার শাখা নদীতে ভাসতে দেখে  পুলিশে খবর দেয় এলাকাবাসী পরে করিমপুর ফাঁড়ি পুলিশ সদস‍্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজের প্রায় ৪১ ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করে। 

বিনিয়োগবার্তা/এসএইচআর/ডিএফই//