Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 30 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে ব্যাপক মানুষের উপস্থিতিতে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ১৫১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, রাজধানী সিউলের ইটাওয়ান এলাকায় শনিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে এই ঘটনা ঘটেছে। 

সিউলে হ্যালোইন উদযাপনের জন্য হাজার হাজার লোক একটি সরু রাস্তায় জড়ো হয়। এক পর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এ ঘটনা ঘটে। 

সিউলের ইয়ংসান ফায়ার ডিপার্টমেন্টের প্রধান চোই সিওং-বিওম জানান, শনিবার রাতে ইটাওয়ানের বিনোদন জেলায় ভিড়ের চাপে পরে এই হতাহতের ঘটনা ঘটে। জরুরি উদ্ধার কর্মীরা আহতদের সিউল জুড়ে বিভিন্ন হাসপাতালে নিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

একটি বড় জমায়েত হ্যামিল্টন হোটেলের কাছাকাছি সংকীর্ণ রাস্তায় ধাক্কাধাক্কি করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে অসংখ্য মানুষ পড়ে যান। এ সময় পদদলিত হয়ে তারা দুর্ঘটনায় পড়েন। এরই মধ্যে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল আহত ব্যক্তিদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন। 

ইথেওয়ানে জরুরি চিকিৎসার পাশাপাশি কর্মকর্তাদের জরুরি বিছানা সুরক্ষিত করার নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ ও ফায়ার সার্ভিসের মতে, আহতদের মাঝে বেশ কিছু কার্ডিয়াক অ্যারেস্ট রোগী রয়েছেন। 

যাদের মধ্যে কয়েক ডজন মারা যেতে পারেন বলে আশংকা করা হচ্ছে। শতাধিক ব্যক্তি এখনও ইথেওয়ান হ্যামিল্টন হোটেলের পাশের একটি গলিতে পড়ে আছেন। 

বিনিয়োগবার্তা/এমআর//