Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 30 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ার অনেক দেশের চাইতে বেশি পরিমাণে ই-বর্জ্য তৈরি হচ্ছে বাংলাদেশে। বছরে ই-বর্জ্য তৈরির হার ২০ শতাংশ। ২০৩৫ সালের মধ্যে দেশে ৪৬ লাখ ২০ হাজার টন ই-বর্জ্য তৈরি হবে।

শনিবার (২৯ অক্টোবর) ‘ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১-এর পর্যালোচনা এবং টেকসই বিজনেস মডেল শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য জানান। 

ভয়েসেস ফর ইন্টারেকটিভ চয়েস অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (ভয়েস) সিভিক সেন্টারে এ সভার আয়োজন করা হয়। 

সভায় ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, বাংলাদেশে প্রতি বছর ২০ শতাংশ হারে ই-বর্জ্য তৈরি হচ্ছে, যা এশিয়ার অনেক দেশের চেয়ে বেশি। 

২০৩৫ সালের মধ্যে দেশে বছরে ৪৬ লাখ ২০ হাজার টন ই-বর্জ্য তৈরি হবে। বাংলাদেশে বছরে ১.৩৭ বিলিয়ন ডলারের ইলেকট্রিক পণ্য বিক্রি হয়, যার ৪০ শতাংশই রেফ্রিজারেটর এবং ৩০ শতাংশ টেলিভিশন। 

বিনিয়োগবার্তা/এমআর//