Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 30 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ নভেম্বর (শনিবার) থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী শুরু হচ্ছে ৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন। 

এই আয়োজনের  সার্বিক সহযোগিতায় রয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমই।

রবিবার (৩০ অক্টোবর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সভাপতি ফারুক হাসান। এসময় তিনি ‘বিজিএমইএ’র উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কেন্দ্রের’ উদ্বোধন করেন।

জানা গেছে, ‘আইএএফ ট্রান্সফরমেশন ফ্যাশন টুগেদার’ প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই কনভেনশনের আয়োজন করা হচ্ছে। কুর্মিটোলা গলফ ক্লাবে প্রথা অনুসারে গলফ টুর্নামেন্ট দিয়ে আইএএফ কনভেনশনের যাত্রা শুরু হবে। 

বিজিএমইএ -এর সভাপতি ফারুক হাসান জানান, আইএএফ কনভেনশনের পর ১৬ ও ১৭ নভেম্বর কনভেনশনে আসা প্রতিনিধি দলকে কারখানা এবং ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করানো হবে।

 আইএএফ’র বাৎসরিক ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশনে ৪০টি দেশের প্রতিনিধিত্বকারী পোশাক শিল্প সমিতি, নেতৃস্থানীয় ব্র্যান্ড এবং অন্যান্য স্টেকহোল্ডারসহ আইএএফের সব সদস্যদের একত্রিত করা হবে।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//