Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 31 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা নেই।

সোমবার (৩১ অক্টোবর) মিন্টু রোডের মিডিয়া সেন্টারের আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক মিছিল মিটিং রাজনৈতিক অধিকার। নিবন্ধিত কোনো দলকে এ ধরণের কর্মসূচি পালনে বাধা দেওয়া হবে না। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াও বা বিশৃঙ্খলতা মেনে নেয়া হবে না। এগুলো ফৌজদারি অপরাধ। ধারা অনুযায়ী এধরণের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

থানার সেবা সহজ আরো সহজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়ার আশ্বাস দিয়ে নবনিযুক্ত ডিএমপি কমিশনার বলেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন এনে রাজধানীবাসীকে যানজট মুক্ত ঢাকা উপহার দেবো। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ বেশ কিছু সমস্যা রয়েছে, যেটা অপরিকল্পিত ঢাকার জন্য আরো সমস্যা।

বিনিয়োগবার্তা/এমআর//