
নিজস্ব প্রতিবেদক: ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক ১ম মেধাতালিকা আগামীকাল (১ নভেম্বর) বিকেল ৪টায় প্রকাশ করা হবে।
সোমবার (৩১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল এসএমএস (nuathproll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকেল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।
এর আগে, ২০ সেপ্টেম্বর থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি আবেদন শুরু হয় এবং শেষ হয় গত ১০ অক্টোবর।
বিনিয়োগবার্তা/এমআর//