Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 31 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি এবং আলীকদম উপজেলায় দেশি-বিদেশি সব ধরনের পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞার মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। সবশেষ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) বান্দরবানের জেলা ম‍্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে  নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। 

এর আগে গত ১৮ অক্টোবর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ গতকাল রবিবার শেষ হওয়ায় নতুন নিষেধাজ্ঞা দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহীন অরণ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে তল্লাশি অভিযান চালাবে সেনাবাহিনী। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখতে রবিবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানোর প্রেক্ষিতে নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ানোর এ বিজ্ঞপ্তি জারি করা হলো।  

নিষেধাজ্ঞা আরোপের চিঠিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি, আলীকদম এবং থানচি উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান রিজিয়ন কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি, আলীকদম এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ আগামী ৪ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

এর আগে, গত ২০ অক্টোবর রাতে র‌্যাব, বিজিবি এবং পুলিশ যৌথ জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযান চালায়। অভিযানে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত লাগোয়া রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে নব প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন জিমাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৭ সদস্য এবং স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফ-এর ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বিনিয়োগবার্তা/এমআর//