Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্রু টে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। 

মঙ্গলবার (১ নভেম্বর) বিমানের ফ্লাইট বিজি২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ০৮:৪৫ টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে রাত ০৯.৩০ টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০:৩০টায় শারজাহ্-এর উদ্দেশ্যে যাত্রা করবে। 

ফ্লাইটটি শারজাহ্ পৌঁছাবে ০২ নভেম্বর বুধবার স্থানীয় সময় রাত ০২:০০ টায়।  ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত ০৩:৩০ টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে বুধবার সকাল ১০:১৫ টায়, এরপর সিলেট থেকে সকাল ১১:০০ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১:৪০ টায়।

ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ্ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//