Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চলাচল, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং গ্রাহক সেবা উন্নয়নে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ যাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (H.E. Mr. ITO Naoki)। 

মঙ্গলবার (১ নভেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সাক্ষাৎ করেন তারা। 

এসময় বিমানের এমডি ও সিইও বলাকায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

আনুষ্ঠানিক বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং গ্রাহক সেবা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে জাপানের মান্যবর
রাষ্ট্রদূত সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//