
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে নভেম্বরে পেট্রলের মূল্য ৩০ শতাংশ বেড়েছে।
মূল্য হ্রাসের ৯০ দিন পর ১ নভেম্বর থেকে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, মূল্য বৃদ্ধিতে বর্তমানে এক লিটার সুপার৯৮ পেট্রলের মূল্য পড়বে ৩ দশমিক ৩২ দিরহাম যা পূর্বে ছিল ৩ দশমিক ০৩ দিরহাম।
স্পেশাল পেট্রলের বর্তমান মূল্য ৩ দশমিক ২০ দিরহাম গেল অক্টোবরে যা ছিল ২ দশমিক ৯২ দিরহাম।
এছাড়া ই-প্লাস-৯১ পেট্রলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৩ ডলার যা গতমাসে ছিল ২ দশমিক ৮৫ ডলার।
প্রতিবেদন অনুসারে, মূল্য বৃদ্ধির পর সুডান গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করতে গত মাসের থেকে ২০ দিরহাম বেশি পড়বে। তবে সংযুক্ত আরব আমিরাতে জ্বালানির মূল্য বিশ্ব মার্কেটের তুলনায় ৪ দশমিক ৭৪ দিরহাম কম রয়েছে। একইসঙ্গে চলতি বছরের ৬ মাসের তুলনায়ও এটা কম।
এছাড়া মূল বৃদ্ধি সত্ত্বেও আমিরাতে পেট্রলের মূল্য চলতি বছরে সর্বোচ্চ যে মূল্য ছিল তার থেকে ৩০ শতাংশ কম রয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//