Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে বিশ্ব শ্রম বাজারে তীব্র মন্দা চলছে। এনিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।মহামারী করোনার পর থেকে চাকরিচ্যুত হয়েছেন কমপক্ষে ৪ কোটি মানুষ।

সোমবার (৩১ অক্টোবর) শ্রম বিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে এই মন্দা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার (১ নভেম্বর) নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আইএলও -এর প্রতিবেদনে জানানো হয়, বৈশ্বিক শ্রম বাজার গত কয়েক মাস ধরেই ক্রমশ সংকুচিত হচ্ছে। 

আইএলওর প্রধান গিলবার্ট হৌঙবো গণমাধ্যমকে জানান, বিশেষ করে ২০২২ সালের সর্বশেষ তিন মাসে শ্রমিক নিয়োগের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বেকারত্ব আরও বাড়তে পারে।

গভীর জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট, ব্যাপক মূল্যস্ফীতি, আর্থিক নীতি কঠোর করা এবং বিশ্বব্যাপী মন্দার আশঙ্কার মধ্যে জাতিসংঘের এই অঙ্গ প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মসংস্থান সৃষ্টির হার ও কাজের মান উভয়ই কমে যাচ্ছে।  

আইএলওর প্রতিবেদনে বলা হয়, যদিও সাধারণত অর্থনৈতিক মন্দার ফলে শ্রমবাজারের সংকোচন এবং বেকারত্ব বাড়ার ক্ষেত্রে বেশ সময় লাগে তারপরও প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, শ্রম বাজারে একটি তীব্র মন্দা বিদ্যমান রয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//