Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 02 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত মাসে এলপিজির দাম ছিল এক হাজার ২০০ টাকা, সে হিসাবে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৫১ টাকা।

বুধবার (২ নভেম্বর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এলপিজির নতুন দাম ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব খলিলুর রহমান খানসহ কমিশনের সদস্যরা।

এদিকে, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।

বিনিয়োগবার্তা/এমআর//