Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 02 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন মডেলগুলোর অন্যতম হলো আইফোন। এবারও বাজারে এসেছে নতুন মডেলের আইফোন। নতুন মডেলের এই স্মার্টফোনটির দামও বেশ চড়া।

আকাশ ছোঁয়া দামের কারণও আছে। নতুন মডেলের এই আইফোনটির দাম ১ লাখ ৩৩ হাজার ৬৭০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় কোটি টাকা।

সম্প্রতি এই আইফোনের এই বিলাসবহুল কাস্টমাইজড লিমিটেড এডিশন নিয়ে এসেছে রাশিয়ান লাক্সারি ব্র্যান্ড ক্যাভিয়ার। বিলাসবহুল এই আইফোনটি পিছনে রয়েছে সোনায় মোড়ানো রোলেক্স ঘড়িও।  

ক্রেতাদের চাহিদা ও আগ্রহের কথা মাথায় রেখে সম্প্রতি বাজারে আনা হয়েছে আইফোনের নতুন এই মডেলটি। তাই স্বপ্ন থাকলেও দামের কারণে অনেকেই হতাশ হতে পারেন।  

আইফোন ১৪ প্রো মডেলের এই ফোন তৈরি করেছে ক্যাভিয়ার। তবে এই মডেলের মাত্র ৩টি আইফোন তৈরি করবে রাশিয়ান এ প্রতিষ্ঠানটি।

বিনিয়োগবার্তা/এমআর//