Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার সংক্ষিপ্ত সফরে আগামী শনিবার (৫ নভেম্বর) ঢাকা আসছেন। 

সফরকালে আফরিন আক্তার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এছাড়া তিনি নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে আফরিন আক্তার বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপ দেখভাল করেন। পাশাপাশি তিনি বাইডেন প্রশাসনের নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্স দেখেন। তিনি মার্কিন সহকারী মন্ত্রী ডন লু’র সিনিয়র এডভাইজার হিসেবে কাজ করেছেন।

বিনিয়োগবার্তা/এমআর//