Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ কার্যকরী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী 

বুধবার (২ নভেম্বর) সংসদ ভবনে নিজ কার্যালয়ে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্পিকার এ কথা বলেন।

সাক্ষাতের সময় তারা পুলিশ বাহিনীর উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশে চলমান স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে, দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভবপর হয়েছে।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//