Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: নাশকতার  হতে পারে এই সম্ভাবনায়  ভোলা-বরাশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে ভোলা স্পিডবোট মালিক সমিতি। 

গতকাল বুধবার রাত ১১টার পর থেকে অনিদিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধার নেয়া হয়।

বৃহস্প‌তিবার (৩ নভেম্বর) ভোলার ভেদুরিয়া ঘাট থেকে আর কোনো স্পিডবোট ছেড়ে যায়নি। 

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রয়োজনের তাগিদে ঘাটে এসেও ফিরে গেছন অনেকে। বর্তমানে পুরো ঘাটই একদম ফাঁকা হয়ে গেছে। 

ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পেটোয়ারি গণমাধ্যমকে জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা হতে পারে। এমন আশংকায় স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। 

স্পিডবোট মালিকরা বলছেন, বিএনপি কর্মীরা লাঠি-শোয়া নিয়ে ভোলা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছেন। তাদের উত্তেজনাকে কেন্দ্র করে যে কোনো সময় হামলা হতে পারে। তাই নৌ-যানের নিরাপত্তায় স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। 

তবে জরুরি রোগীদের আনা-নেওয়ার জন্য কিছু বোট চালু থাকবে। সব কিছু নির্ভর করছে পরিবেশ পরিস্তিতির উপর।

এদিকে সকাল থেকে দেখা গেছে ঘাটে নোঙর করে রাখা হয়েছে শত শত বোট। সেখানে অলস সময় পার করছেন শ্রমিকরা।

বিনিয়োগবার্তা/এমআর//