Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পর সম্প্রতি পুলিশের পাঁচজন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা দেওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর)  সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানেএক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরির বয়স ২৫ বছর হলে এটা (অবসর দেওয়া) আগে থেকে হয়ে আসছে। অনেক সময় অনেকের দক্ষতার ঘাটতি হয়, দেশপ্রেমে ঘাটতি হয়। তাই আগে থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

এর আগে নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

সেখানে তিনি বলেন, তিনি বলেন, জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে আছে, তাদের আমরা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।

বিনিয়োগবার্তা/এমআর//