
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ইস্যু ম্যানেজমেন্ট ও এ্যাডভাইজরির কাজে নিয়োজিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ‘এএএ’ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক পদে মনোনীত হয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস।
সম্প্রতি এএএ ফাইন্যান্সের চেয়ারম্যান খাজা আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
দেশের আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ ওবায়দুর রহমান। দেশের পুঁজিবাজারের উন্নয়নে দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে কাজ করে আসছেন তিনি। তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্বরত। পুঁজিবাজারে ভাল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভূক্তিতে ওবায়দুর রহমানের অনবদ্য ভূমিকা সর্বজন স্বীকৃত।
বিনিয়োগবার্তা/এসএএম//