
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। তিনি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন।
শুক্রবার দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের বাগমারা বাজারে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু, কৃষি উপকরণ বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পাহাড়িদের পাশাপাশি দেশের সব মানুষের ভাগ্য উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন। দেশের মানুষের প্রতি তার ভালোবাসা অকৃত্রিম। শেখ হাসিনার সেবার মনোভাব ও সহযোগিতার প্রবণতা দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনু মং মার্মা প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএল//ইস/