Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 04 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কারাগারে জাতীয় চার নেতাকে হত্যায় জড়িত থাকায় তার দল ‘জেল হত্যা দিবস’ পালন করে না।

শুক্রবার রাজধানীতে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই তো এই জেল হত্যার সঙ্গে যুক্ত। তার অনুগত নেতারাই কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। সুতরাং তারা জেল হত্যা নিয়ে কি বলবে, জেল হত্যা নিয়ে তারা একটাই বলতে পারে, দায়টা স্বীকার করতে পারে।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রতি হামলায় তীব্র নিন্দা জানিয়ে হাছান মাহমুদ বলেন, তিনি একজন উদারমনের মানুষ। গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন এবং মতচর্চা করেন। স্বাধীনতার স্বপক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তার ওপর হামলা ছাত্রদলের ইন্ধনেই হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, এতে এটিই প্রমাণিত হয়, বিএনপি সারাদেশে নাশকতার ছক এঁকেছে। এ আন্দোলনের আড়ালে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। সেটিরই বহি:প্রকাশ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হামলা।

বিনিয়োগবার্তা/এসএল//