
নিজস্ব প্রতিবেদক: ৫১তম জাতীয় সমবায় দিবস আজ। রীতি অনুযায়ী, প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়।
এবার জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। ’
জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক বাণী দিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে অর্থাৎ এক’শ আঠেরো বছর আগে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯২ হাজার ৬৯২টি সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী সরকার-সমবায় সম্মিলিত উদ্যোগে আড়ম্বরপূর্ণভাবে দিবসটি পালিত হচ্ছে।
বিনিয়োগবার্তা/এসএএম//