Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং।

খুব কাছে গিয়েও হারানো যায়নি ভারতকে। তবে সেই ম্যাচ থেকেই উপমহাদেশের আরেক পরাশক্তি পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ।

মঞ্চ সেই একই। ভারতের বিপক্ষে শেষ বলের লড়াইয়ে যেখানে হেরেছে বাংলাদেশ, সেই অ্যাডিলেইড ওভালেই খেলবে পাকিস্তানের বিপক্ষে। রোববার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়। চলতি আসরে এই প্রথম একই মাঠে দুটি ম্যাচ খেলছে সাকিব আল হাসানের দল।

শক্তি-সামর্থ্যে পাকিস্তান এগিয়ে অনেকটা। সবশেষ ম্যাচে তারা হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মতো দলকে। বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক কিংবা সার্বিক, সব রেকর্ডেই তারা যোজন যোজন এগিয়ে। দুই দলের ১৭ ম্যাচে পাকিস্তানের জয় ১৫টি। বাংলাদেশের দুটি জয় সেই ২০১৫ ও ২০১৬ সালে।

বিনিয়োগবার্তা/এমআর//