Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে একযোগে আজ রোববার (৬ নভেম্বর) থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়েছে। করোনা সংক্রমণ ও বন্যার কারণে সরকার প্রায় সাত মাস পর এ পরীক্ষা নিচ্ছে। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 

জানা গেছে, ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। সংশোধিত ও পুনঃবিন্যাসকৃত সিলেবাসে দুটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক এবং চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে। 

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫টি প্রশ্নের ১৫টির উত্তর দিতে হবে, সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে, সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। 

অন্যদিকে মানবিক ও ব্যবসায় শাখায় এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে, সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে চারটির উত্তর দিতে হবে, সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। 

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে নিজ নিজ আসনে বসার পরামর্শ দিয়েছেন।

বিনিয়োগবার্তা/এমআর//