Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) গত ৮ বছরে ৪৭২ কোটি হিসাবে গরমিল ও অনিয়মের ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন (দুদক), অডিটর জেনারেল ও বিপিসির চেয়ারম্যানকে আগামী ২০ নভেম্বরের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে ৪৭২ কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী ২০ নভেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল ও বিপিসির চেয়ারম্যানকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়, বিগত ৮ বছরে বিপিসিতে ৪৭২ কোটি টাকা অনিয়ম হয়েছে । তা হাইকোর্টের নজরে আনেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

বিনিয়োগবার্তা/এসএল//