Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শুধু সমালোচনা করতে জানে। তারা দেশের মানুষের উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ দেখাতে পারেনি।

রবিবার (৬ অক্টোবর) রাজধানীর উত্তরার আজমপুর থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের ঢাকামুখী লেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, গাজীপুরের মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঢাকামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। এই প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে।

তিনি বলেন, আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে। আর আগামীকাল একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিনিয়োগবার্তা/এমআর//