
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অল্পদিনের মধ্যে ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। রোববার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিক্ষুকদের উৎপাতের বিষয়ে কথা বলেছি। এটা নিরসন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। অল্পদিনের মধ্যে আমরা ভিক্ষুকদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে যাচ্ছি।
এরই মধ্যে রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে ভিক্ষুক নিরসনের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।
বিনিয়োগবার্তা/এসএল//