
নিজস্ব প্রতিবেদক: দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী। এছাড়া বাংলা প্রথম পত্র পরীক্ষায় অসাধু পন্থা অবলম্বন করায় ২১ জনকে বহিষ্কার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় এসব তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ।
নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, অনুপস্থিত ২০ হাজার ৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে নয়টি শিক্ষা বোর্ডে ১৫ হাজার ২৫৫ জন ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুপস্থিত ছিল ৫ হাজার ৯৯ জন। এছাড়া বহিষ্কৃত ২১ জনের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ছয়জন ও মাদরাসা শিক্ষা বোর্ডের নয়জন।
এ বছর সারাদেশে ৯ হাজার ১৮১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৯৪ হাজার ৭৬৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ২২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী রয়েছেন।
বিনিয়োগবার্তা/এসএল//