Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 07 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, আমরা পূর্বাচলে ১২০টি প্রাতিষ্ঠানিক প্লট অনুমোদন করে দিয়েছি। 

রবিবার (৬ নভেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিশেষ একটি এনজিও এবং পরিবেশবাদী সংগঠন প্রাতিষ্ঠানিক প্লটের বিরুদ্ধে মামলা করেছে। এটা নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমি ও সচিব কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যারা প্লটের টাকা দিয়েছেন অতি দ্রুত তাদের বরাদ্দ পাওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বিভিন্ন জেলা উপজেলা থেকে বা শহর থেকে সাধারণ মানুষের চাপ কমানোর লক্ষ্যে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে স্বল্প সুদে আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ আমরা শুরু করেছি। এই কাজ আগামীতেও চলমান থাকবে।

তিনি আরো বলেন, আমরা রেট সিডিউল অনুমোদন করে দিয়েছি। পরবর্তী সময়ে যে টেন্ডার হবে, যেসব সামগ্রী দিয়ে নির্মাণ কাজ হয় তা বর্তমান রেটে হবে না। সিডিউলে নতুন রেটে টেন্ডার হচ্ছে। যেসব কাজ চলমান বা আংশিক হয়েছে সেসব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা সমাধান করবো।

বিনিয়োগবার্তা/এমআর//