
জেলা প্রতিনিধি: জনপ্রিয় সেচ্ছসেবী সংগঠন বিদ্যানন্দের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে বনার্থ্যদের সাহায্য করার নামে প্রতরণার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
রবিবার (৬ নভেম্বর) নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে একদল প্রতারক জনপ্রিয় সেচ্ছসেবী সংগঠন বিদ্যানন্দের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বনার্থ্যদের সাহায্য করার নামে দেশবাসীদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কাউকে সাহায্য করেনি।
এ বিষয়ে বিদ্যানন্দ সংগঠনের পক্ষ থেকে রাজধানীর পল্লবী থানায় মামলা করা হয়। মামলাটি ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন তদন্ত করে।
এরই প্রেক্ষিতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম চক্রের ৫ জনকে গ্রেপ্তার করে।
বিনিয়োগবার্তা/এনকেএস/এমআর//