Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 07 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'নিরিখ ৩য় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন'। 

দুই দিনব্যাপি এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে সাহিত্য পত্রিকা 'নিরিখ'। আগামী ৯ নভেম্বর এ সম্মেলন শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর।

সোমবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরিখ সম্মেলনের সাংগঠনিক আহবায়ক মোস্তফা তরিকুল আহসান এ তথ্য জানান। 

তিনি বলেন, আগামী ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ড.এম. ওয়াজেদ মিয়া ভবনে এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। 

তরিকুল ইসলাম বলেন, এবছর সম্মেলনের প্রতিপাদ্য 'সমকালের সাহিত্য, সাহিত্যে সমকাল'। 

বাংলাদেশ, ভারত ও নেপালের ৫৮ জন প্রাবন্ধিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনশোর বেশি শিক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। 

এর আগে ২০১৭ এবং ২০১৯ সালে সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়।

বিনিয়োগবার্তা/এমআর//