Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 07 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সমাবেশ থেকেই অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

সোমবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিচারপতি মানিক অভিযোগ করেন, পল্টনে বিএনপির সমাবেশ চলা অবস্থায় থানার উল্টা পাশে চায়না টাউনের সামনে তার গাড়িতে হামলা চালানো হয়। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে পল্টন থানায় মামলা করেন অবসরপ্রাপ্ত বিচারপতির গানম্যান রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, ‘বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। প্রথম দিনেই আমরা ১০ জনকে গ্রেপ্তার করি। পরে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিকের গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তাটি ফাঁকাই ছিল। বিএনপির সমাবেশ থেকে তার ওপর হামলা করা হয়, তবে এ বিষয়ে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি এবং তদন্ত করছি। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে তিনি জানান।

বিনিয়োগবার্তা/এমআর//