Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 07 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

সোমবার (৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন ইসি সচিব।

তিনি জানান, রংপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর।

সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটিতে ভোটগ্রহণ চলবে বলেও জানান তিনি।

সর্বশেষ ২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট।

বিনিয়োগবার্তা/এমআর//