
আন্তর্জাতিক ডেস্ক: ৪৪ বিলিয়ন ডলার দিয়ে ক্ষুদ্র ব্লগ সাইট টুইটার কিনে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন বিশ্বের শীর্ষ ইলন মাস্ক। কিন্তু এবার নিজে প্রতিষ্ঠান টেসলার ৪০০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দেয়া এ ঘোষণায় ইলন মাস্ক জানিয়েছেন, তিনি কোম্পানিটির ১ কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি করবেন।
বর্তমান বাজারমূল্যের হিসাবে যার আর্থিক মূল্য প্রায় ৩৯৫ কোটি মার্কিন ডলার। টুইটারের নেতৃত্ব নেয়ার পর এই প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা এলো।
টেসলার মালিকানাও রয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে। বিষয়টি এখন এমন দাঁড়িয়েছে, বিশ্বজুড়ে সুপরিচিত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার বেচে আলোচিত সোশ্যাল মিডিয়া টুইটারে বিনিয়োগ করছেন ইলন মাস্ক।
বিবিসি বলছে, নতুন করে ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রির ঘোষণা দেয়ার ফলে চলতি বছরে এ নিয়ে সব মিলিয়ে টেসলার ২ হাজার কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইলন মাস্ক।
বিনিয়োগবার্তা/এমআর//