Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 09 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৭ম বিজিএমইএ কাপ ইন্টার-গার্মেন্টস ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামি শুক্রবার (১১ নভেম্বর ২০২২) বিকাল ৪:০০ ঘটিকায়, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, ঢাকায়।

বিজিএমইএ কাপ ২০২২ চ্যাম্পিয়নশীপ জিততে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্ধিতা করবে বান্দো ডিজাইন লিঃ এবং স্নোটেক্স আউটারওয়্যার লিঃ।

০৯ নভেম্বর ঢাকায় বিজিএমইএ’র প্রধান কার্যালয়ে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ফাইনাল ম্যাচ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক মোঃ ইমরানুর রহমান।

৭ম বিজিএমইএ কাপ ইন্টার-গার্মেন্টস ফুটবল টূর্নামেন্ট-২০২২ শুরু হয়েছিলো গত ২৯ সেপ্টেম্বর, যেখানে দেশের ১৬টি পোশাক কারখানার মধ্যম ও উচ্চ  পর্যায়ের ব্যবস্থাপনা কর্মকর্তারা অংশগ্রহন করেন।

টূর্নামেন্ট আয়োজনে বিজিএমইএ’কে যেসব প্রতিষ্ঠান সহযোগিতা করছে, তারা হলো: পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে তুরাগ একটিভ; প্লাটিনাম স্পন্সর হিসেবে শেলটেক, বিইউএফটি, ফারিহা গ্রুপ।

গোল্ড স্পন্সর হিসেবে ক্লাব ১১, টুয়েলভ ক্লোথিং, সারা লাইফ স্টাইল লিঃ, পোরসেলানোসা বাংলাদেশ, স্প্যারো, নিপা গ্রুপ, অ্যানট্রিক্স সলিউশনস লিঃ সহযোগিতা প্রদান করেছে।

ব্রডকাস্ট পার্টনার হিসেবে টি-স্পের্টস; ইন্টারনেট পার্টনার হিসেবে আমরা;  ফিটনেস পার্টনার হিসেবে সলিউশনস বিডি; এবং ভেন্যু  পার্টনার হিসেবে উত্তরা কল্যান সমিতি মাঠ সহযোগিতা প্রদান করেছে।
 
বিনিয়োগবার্তা/ডিএফই//