Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 10 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের প্রথম দিকে প্রকাশ করা হবে। এছাড়া মৌখিক পরীক্ষাও নভেম্বরই শুরু হবে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মু. আ. হামিদ জমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী সপ্তাহের প্রথম দিকের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করবো। ফল প্রকাশিত হওয়ার ৫-৭ দিন পর মৌখিক পরীক্ষার বোর্ড প্রস্তুত করা হবে। এরপরই মৌখিক পরীক্ষা শুরু হবে। আমরা নভেম্বরের মধ্যে ভাইভা শুরু করব এতে সন্দেহ নেই।

জানা গেছে, ৪১তম বিসিএসের খাতা দেখার কাজ শেষ হয়েছে। এখন চলছে নম্বর এন্ট্রির কাজও শেষ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে ফল তৈরির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৫৬ জন। পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীদের আবশ্যিক বিষয়ের খাতার সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩৩৬টি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪১তম বিসিএসের মাধ্যমে সবচেয়ে বেশি ৯১৫ জন (সাধারণ শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষায় ১০ জন প্রভাষক) নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, পুলিশ ক্যাডারে ১০০ জনসহ বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিনিয়োগবার্তা/এসএল//