Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 10 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আবারো শুরু হচ্ছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।

বৃহস্পতিবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১১০ টাকা এবং প্রতি কে‌জি চি‌নি ৫৫ টাকায় ও নায্যমূল্যে মসুর ডাল বিক্রি করবে সংস্থাটি।

মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কা‌ছে এই ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজারে সাম‌নে টি‌সি‌বির এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে পণ্য বিক্রি হবে। একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

টিসিবি জানায়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হবে। ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করা হবে।

এই কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে পরিচালনা করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//