Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 12 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রফতানি নিম্নমুখী রয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়ায় দেশটির রফতানি সংকুচিত হচ্ছে। গতকাল দেশটির কাস্টমস অফিস এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া।

স্থানীয়ভাবে তৈরি পণ্য বিশেষ করে চিপের দুর্বল চাহিদার কারণে দক্ষিণ কোরিয়ার রফতানিতে সংকোচন অব্যাহত রয়েছে। ১-১০ নভেম্বর দেশটির রফতানি আয় ১ হাজার ৭৭১ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। বিশ্বব্যাপী মন্দা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে তিন মাস ধরে রফতানি নিম্নমুখী রয়েছে। এ সময়ে সেমিকন্ডাক্টর রফতানি ২৬ দশমিক ৯ শতাংশ কমেছে।

১০ দিনে ইস্পাত, মোবাইল ডিভাইস, যন্ত্রপাতি ও গৃহস্থালি সরঞ্জামের চালান দুই অঙ্কের কমে গিয়েছে। তবে জ্বালানি তেল পণ্য, গাড়ি ও জাহাজের রফতানি দুই অঙ্কের বেড়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//