Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 12 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিপ্টো কারেন্সি বিনিময়কারী প্রতিষ্ঠান এফটিএক্স। প্রতিষ্ঠানটির ব্যররথতায় ক্রেতাদের কমপক্ষে  ১ বিলিয়ন মার্কিন ডলার গায়েব হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সম্পর্কিত দুজন ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে,  তারা বলেন, এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যানকম্যান-ফ্রাইড গোপনে ক্রেতাদের ১০ বিলিয়ন মার্কিন ডলার তার ব্যানকম্যান-ফ্রাইড ট্রেডিং কোম্পানি আলমেদা রিসার্চে পাচার করেন। 

তারা আরও বলেন, ক্রিপ্টো কারেন্সির বড় একটি অংশ গায়েব হয়েছে। এক সূত্র বলছে, প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার হারিয়ে গেছে। অন্য সূত্র বলছে, ১ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবধান রয়েছে। 

আলমেদায় ক্রেতাদের অর্থ এফটিএক্স থেকে পাচার হওয়া এবং অর্থ নিখোঁজের বিষয়টি প্রথমবার জানা গেছে। 

দুই সূত্রের তথ্যানুযায়ী, গত রোববার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে ব্যানকম্যান-ফ্রাইড বিষয়টি শেয়ার করার পর অর্থনৈতিক ঘাপলার রেকর্ড প্রকাশ হয়। এ রেকর্ড বর্তমান সময়ে অ্যাকাউন্টের সর্বশেষ পরিসংখ্যান প্রদান করে থাকে। 

এ সপ্তাহ পর্যন্ত দুটি সূত্রই এফটিএক্সের শীর্ষ পর্যায়ে ছিলেন এবং কোম্পানির শীর্ষ কর্মকর্তারা তাদের বিষয়টি জানিয়েছেন।

সপ্তাহের শুরুকে ক্রেতাদের অর্থ উত্তোলনের প্রবাহের পর শুক্রবার এফটিএক্সকে দেউলিয়ার জন্য আবেদন করা হয়। 

এফটিক্সের প্রতিদ্বন্দ্বী বিন্যান্সের সঙ্গে একটি উদ্ধার চুক্তি ব্যর্থ হয়েছে। এতে সম্প্রতি কয়েক বছরের মধ্যে ক্রিপ্টোর সর্বোচ্চ প্রোফাইলের পতন ত্বরান্বিত হয়।

বিনিয়োগবার্তা/এমআর//