Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 13 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবার মান বাড়াতে লংকাবাংলা ফাইন্যান্স ও বাবুল্যান্ড লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর হেড অফ কার্ডস, মোঃ মিনহাজ উদ্দিন এবং বাবুল্যান্ড লিমিপেডের ম্যানেজিং ডিরেক্টর, সর্দার মোঃ এনামুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ বাবুল্যান্ড থেকে প্রবেশ টিকেট ক্রয়ের ক্ষেত্রে ২০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ কার্ড সেলস,মোঃ তৌফিকুর রহমান, বাবুল্যান্ড লিমিটেডের সহকারী ব্র্যান্ড ম্যানেজার, আজবিনুর ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//