Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 14 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: দিল্লির পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের পাঞ্জাবের অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১।
রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমি থেকে ১২০ কিলোমিটার গভীরে। পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসরে বেশি কম্পন অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

কয়েক দিনের ব্যবধানে পর পর দু’বার কেঁপে উঠে দিল্লি। গত মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬ দশমিক ১। এরপর শনিবার রাজধানীতে আবার ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উভয় ক্ষেত্রেই উৎস ছিল নেপাল।

সূত্র: এনডিটিভি

বিনিয়োগবার্তা/এসএল//