Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 14 Nov 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার সুবর্ণচরে চলতি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারী ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ কর্মসূচির উদ্ভোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চলনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন আর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আহমেদ প্রমুখ।

এ সময় ২ হাজার কৃষকের মধ্যে সরিষা, ১ হাজার ২০০ কৃষকের মধ্যে সূর্যমুখী, ৫০০ কৃষকের মধ্যে খেসারী, ৩০০ কৃষকের মধ্যে চিনাবাদাম, ৫০০ কৃষকের মধ্যে সয়াবিন, ৫০জন কৃষকের মধ্যে মসুর, ১০০ কৃষকের মধ্যে গম, ১০০ কৃষকের মধ্যে  ভুট্টা ও ১ হাজার কৃষকের মধ্যে মুগডালের বীজসহ জনপ্রতি ১০কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বিনিয়োগবার্তা/এসআর/ডিএফই