
ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পূর্বানুমানের তুলনায়ও বেশি খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সাম্প্রতিক কয়েক মাসে পারচেজিং ম্যানেজার সার্ভেতে ধীরে ধীরে খারাপ পরিস্থিতির কথা তুলে ধরে এ কথা জানায় সংস্থাটি। খবর: ফ্রি মালয়েশিয়া টুডে।
ক্রমাগত বাড়তে থাকা এবং বিস্তৃত আকারের মূল্যস্ফীতির কারণে কঠোর করা মুদ্রানীতি এর একটি কারণ বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি। তাছাড়া চীনে দুর্বল প্রবৃদ্ধির চিত্র, ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের কারণে সরবরাহ ও খাবারের অনিশ্চয়তাও এখানে প্রভাব ফেলে। বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি ২০২৩ সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস আগে বলা ২ দশমিক ৯ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৭ শতাংশে নিয়ে আসে।
ইন্দোনেশিয়ায় হতে যাওয়া জি২০ নেতাদের সামিটের জন্য তৈরি করা এক ব্লগে আইএমএফ জানিয়েছে, সাম্প্রতিক উচ্চ তরঙ্গের সূচক নিশ্চিত করছে যে পুরো আউটলুকই আরো খারাপের দিকে যাচ্ছে, বিশেষ করে ইউরোপজুড়ে।
আইএমএফ জানিয়েছে, জি২০ দেশগুলো চলতি বছরের শুরুর দিকেই বিস্তৃতি থেকে এমন পর্যায়ে পড়ে গেছে যেটাকে সংকোচন বলা যায়। সেই বৈশ্বিক বিভাজন আরো বেশি নিচে পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। ফলে আগামীতে আরো সব চ্যালেঞ্জের কারণে অপরিমেয় ও দুর্বল অর্থনৈতিক সূচকের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে যে নীতিপরিবেশ রয়েছে তা অস্বাভাবিকভাবে অনিশ্চিত।
ইউরোপে খারাপ হতে থাকা জ্বালানি সংকটও প্রবৃদ্ধির পথে বড় ক্ষতি করতে পারে ও মূল্যস্ফীতি বাড়াতে পারে। এর ফলে যেমন সুদহার বাড়তে পারে সেই সঙ্গে কঠোর হতে পারে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। আইএমএফ বলছে, তাতে করে ঝুঁকিতে থাকা দেশগুলোর সার্বভৌম ঋণ সংকট বাড়তে পারে।
বিনিয়োগবার্তা/এসএএম//