Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Nov 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের ব্যবহারকারীদের অবৈধভাবে লোকেশন ট্র্যাক করার অভিযোগে গুগলকে ৩৯১ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের নির্দেশ দিয়েছে মিশিগানের অ্যাটর্নি জেনারেলের অফিস। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার কোটি টাকা। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) গুগলের বিরুদ্ধে এই জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য অরিগন ও নেব্রাস্কা কর্তৃপক্ষের নেতৃত্বে হওয়া এক তদন্তে এই ভয়াবহ তথ্য সামনে এসেছে। এতে দেখা গেছে, গত মাসে কয়েকটি নির্দিষ্ট ফার্মের ব্যবহারকারীদের লোকেশন অবৈধভাবে ট্র্যাক করা হয়েছে। যা ব্যবহারকারীদের জন্য খুবই উদ্বেগের। 

অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আরও বলা হয়, জরিমানা প্রদান ছাড়াও গুগলকে ব্যবহারকারীদের লোকেশন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছ হতে হবে। বিশেষ করে তারা যখন কোনো তথ্য গ্রহণ বা বিশেষায়িত ওয়েবপেইজ ব্যবহার করবেন।

বিনিয়োগবার্তা/এমআর//